সিইসি হিসেবে ড. আকবর আলী খান সরকারের প্রথম পছন্দ
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে ড. আকবর আলী খান সরকারের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন।
বর্তমান সিইসি এম এ সাঈদ এর মেয়াদ শেষ হবে আগামি ২২ মে।
তার উত্তরসূরী হিসেবে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আকবর আলী খানকে নিয়োগ দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগ সরকার ২০০০ সালের ২৩ মে এম এ সাঈদকে পাঁচ বছর মেয়াদে সিইসি হিসেবে নিয়োগ দিয়েছিল।
সূত্র জানায়, সরকার মনে করে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে ড. আকবর আলীকে খান বিরোধী দলের নিকট গ্রহনযোগ্য হবেন। এর কারণ হিসেবে তারা বলছেন, ড. খান আওয়ামী লীগ সরকার আমলে প্রথমে অর্থ সচিব এবং পরে মন্ত্রীপরিষদ সচিব হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রটি আরও জানায়, সাবেক স্বরাষ্ট্র সচিব, বর্তমানে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ওমর ফারুখকেও প্রথমে সিইসি পদে নিয়োগের কথা ভেবেছিল সরকার।
