২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমোহনে মা-মেয়েকে এসিডে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে বুধবার মধ্যরাতে সন্ত্রাসীরা এসিডে ঝলসে দিয়েছে মা ও মেয়েকে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পুলিশ সূত্র জানায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। রাত আনুমানিক দেড়টার সময় সন্ত্রাসীরা গৃহকর্তা সফিজলকে বেধে  ঘুমন্ত অবস্থায় সফিজলের স্ত্রী ফজিলাতুন নেছা (৩৫) ও শিশুকন্যা সালমার (১০) ওপর সন্ত্রাসী আব্দুল সাত্তার কাঞ্চন প্লাস্টিকের কৌটা ভর্তি এসিড ছুড়ে মারে। ফজিলাতুন নেছার বা হাত, বুক, পিঠ, মুখের বাম পাশ এবং শিশু সালমার মুখমন্ডল এবং শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে এসিডে পুড়ে যায়।

ভোররাতে মা-মেয়েকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেসরকারি সংস্থা কোষ্ট ঐদিনই তাদেরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

এ ব্যাপারে সফিজল বাদী হয়ে আবুল কালাম ও আ. সাত্তার কাঞ্চনসহ ১১ জনকে আসামী করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেছেন।