২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, অন্তত ২৫ ব্যক্তি আহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মুড়াপাড়ায় রোববার মাছ ধরা নিয়ে দুপক্ষের ১২ ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। আহত শাহ আলম, আবু ব্যাপারী, জসিম, নুরজাহানসহ অন্যান্যদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নুরজাহান বেগমের মালিকানাধীন একটি পুকুরে হাবিবুর রহমান গ্র“প রোববার রাত ১১ টায় মাছ ধরতে যায়।  এ সময় নুরজাহানের সমর্থকরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সোমবার সকাল ১১ টা পর্যন্ত তা স্থায়ী হয়।

সংশ্লিষ্ট সূত্রসমূহ জানিয়েছে, এই পুকুরের মালিকানা নিয়ে নুরজাহান বেগমের সঙ্গে হাবিবুর রহমানের মায়ের দীর্ঘদিন ধরে মামলা চলছে। মামলায় নুরজাহান বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। তা সত্ত্বেও পুলিশের সহযোগিতায় হাবিবুর রহমান মাছ ধরার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।