স্কুল ছাত্রকে অপহরণের ঘটনায় টেকনাফে দু গ্র“পের বন্দুক যুদ্ধ, আহত ৮
স্কুল ছাত্রকে অপহরণের জের ধরে বৃহষ্পতিবার সকালে সীমান্ত উপজেলা টেকনাফে দু গ্র“পের বন্দুক যুদ্ধে অন্তত ৮ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা এসময় একটি শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাপক ভাংচুর চালায়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ ইসমাইলের সাথে শাহপরীর দ্বীপ ইউনিয়নের মিস্ত্রী পাড়ার নুরুল আমিনের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এই ঘটনার জের ধরে নুরুল আমিনের নেতৃত্বে এক দল সন্ত্রাসী পৌর কমিশনারের স্কুল পড়–য়া ছেলে মোহাম্মদ জাবেদ(১৪)কে শাহপরীর দ্বীপ বশির আহমদ উচ্চ বিদ্যালয় থেকে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনা জানাজানি হলে শাহপরীর দ্বীপ এলাকায় উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে দু পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। এ সময় সন্ত্রাসীরা ওই বিদ্যালয়ের দরজা জানালা সহ বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়।
এতে অন্তত ৮জন আহত হয়। এদের মধ্যে স্থানীয় মসজিদের ইমাম মওলানা মুজিবুল হক (৩২), শাহেদ (১৩), ফরিদ আলম (২৫), মতলব (২০) ও মণির (২৩) রয়েছে। আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে এবং নুরুল আমিনের বাড়ি থেকে স্কুল ছাত্র জাবেদকে উদ্ধার করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোন পক্ষই মামলা বা থানায় অভিযোগ দায়ের করেনি।
