কক্সবাজারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু
জেলার উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নে অবৈধ বিদ্যুত সংযোগ নেওয়ার সময় বুধবার রাতে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
জানা যায়, রাজা পালং ইউনিয়নের চাক বৈঠা গ্রামের সৈয়দ আহমদের পুত্র ফজল করিম (২২) বিদ্যুতের খুঁটিতে বেয়ে অবৈধ সংযোগ লাগাতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
উল্লেখ্য, ফজল উখিয়া ডিগ্রী কলেজের ডিগ্রীর ছাত্র।
