বিষাক্ত খাবার সরবরাহের দায়ে আটককৃত ৬ ব্যক্তি জেল হাজতে
নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজে সন্ধানীর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিষাক্ত খাবার সরকরাহের দায়ে আটক ৬ ব্যক্তিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হচ্ছে, ওষুধ কোম্পানি এসকেএফ’র রিজিওনাল সেলস ম্যানেজার অনিত কুমার, ফিল্ড ম্যানেজার আবু হেনা মোহাম্মদ সামসুজ্জামান, মোফাজ্জিল হোসেন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মুভ এন পিক এর সত্ত্বাধিকারী সমরেশ দাস, বাবুর্চী হাবিবুর রহমান ও মাশুক পারভেজ।
বুধবার রাগীব রাবেয়া মেডিকেল কলেজে সন্ধানীর নতুন ইউনিট চালু এবং সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে দিনভর অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির স্পন্সর করে এসকেএফ বাংলাদেশ । এসকেএফ’র অর্ডার অনুযায়ী অনুষ্ঠানের খাবার সরবরাহ করে জিন্দাবাজারস্থ মুভ এন পিক রেস্টুরেন্ট। মধ্যহ্নভোজের পর একে একে অতিথিরা বমি করতে থাকে। তাদের তাৎক্ষনাৎ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ এ ঘটনায় বুধবার রাতেই উল্লেখিত ছয় ব্যক্তিকে আটক করে। পরে তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
মেডিকেল কলেজ কর্র্তৃপক্ষ এ ব্যাপারে থানায় একটি মামলা দদায়ের করেন।
