২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ো আবহাওয়ায় বিমানের দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

ঝড়ো আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে সিলেট ও যশোর থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের দুটি যাত্রিবাহী ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 09:11 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটটি গন্তব্য পরিবর্তন করে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামে অবতরণে বাধ্য হয়।

একই কারণে বুধবার বেলা আড়াইটার দিকে যশোর থেকে ঢাকাগামী বিমানের আরেকটি ফ্লাইট (বিজি ৬৬২ ) চট্টগ্রামে জরুরি অবতরণ করে।

এছাড়া বুধবার ঢাকা থেকে চট্টগ্রাম রুটের সব কয়েকটি ফ্লাইট দুই থেকে চার ঘণ্টা বিলম্বিত হয়।