কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা ও রংপুরে নিহত ১৪, আহত ৩০০
উত্তরবঙ্গের গাইবান্ধা ও রংপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে এক শিশুসহ ১৪ জন নিহত ও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে ৮টি মৃতদেহ এবং সুন্দরগঞ্জ থেকে ৩টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আরেকটি মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও রংপুরের মিঠাপুকুরে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে আটটায় শুরু হওয়া ঘন্টাব্যাপী এই কালবৈশাখী ঝড়ে গাইবান্ধা জেলার সদরথানা, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা, বামনডাঙ্গা এবং সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় এবং রংপুরের মিঠাপুকুর, মির্জাপুর এবং হরিপুরের হাজার হাজার ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
এসময় আতঙ্কগ্রস্থ মানুষ দিগি¦দিক ছোটাছুটি করতে থাকে। ঝড়ে এলাকার ধানের ক্ষেত, হাজার হাজার গাছপালা এবং ঘরবাড়ি বিনষ্ট হয়েছে।
পুলিশ জানায়, আহত ২০০ ব্যক্তিকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তোফাজ্জল (৩৮), আব্দুল মান্নান (৪৫)।
ঘটনার পর জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এবং সাদুল্লাপুর পুলিশ উদ্ধার কাজ শুরু করেছে।
তবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং প্রতিকুল আবহাওয়ার জন্য উদ্ধার কাজ বিঘœ ঘটছে বলে জানা যায়।
