চরফ্যাশনে অগ্নিকান্ডে ১৬ দোকান ভস্মিভূতঃ ক্ষতির পরিমান ২ কোটি টাকা
ভোলা জেলার চরফ্যাশনের এক বাজারে রোববার রাত পৌনে ২টায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬টি দোকান ভস্মিভূত হয়েছে, আহত হয়েছে ৫ ব্যাক্তি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরফ্যাশন বাজারের ব্যবসায়িক গুরুত্বপূর্ন এলাকা জনতা রোডে গতকাল গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় দু ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় কিন্তু এর আগেই বাজারের ৭টি বইয়ের দোকান, মুদি দোকান সহ , স্টুডিও, পোট্রোল, কাপড় ও ফোন ফ্যাক্সের দোকান পুঁড়ে যায়। অগ্নিকান্ডে আহত হয় ৫ ব্যাক্তি । প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
