২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রোববার ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেটের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:11 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

তবে রোববার সন্ধ্যা ৬ টা পর্যন্ত আগামী ২৪ ঘন্টায় সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৩.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ১৭.৪ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিু ২১.৬ ডিগ্রী সেলসিয়াস।

রোববার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ০৬ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ৬ টা ০৯ মিনিটে।