শাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের ছ্ত্রা ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রলীগ।
শুক্রবার সংগঠনের শাবি শাখার সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধুর নাম সর্বতোভাবে ব্যাবহার না করায় এবং হলে ছাত্রলীগ কর্মীদের পর্যাপ্ত সীট বরাদ্দ না দেয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
