যশোরে দিনভর ঘুড়ি উড়ানো উৎসব
যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এলিট কাইট ক্লাবের উদ্যোগে যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে শুক্রবার দিনভর অনুষ্ঠিত হয় প্রথম এলিট ঘুড়ি উড়ানো উৎসব ২০০৫।
এ ঘুড়ি উৎসবে উপস্থিত ছিল ছোট-বড় প্রায় তিন শত প্রতিযোগী। উৎসবের প্রধান আকর্ষন ছিলো ৬৫ বছর বয়স্ক মোতাহার আলী মেম্বর। তিনি নিয়ে এসেছিলেন পাঁচটি ঘুড়ি।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ বেলুন আর কবুতর উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন।
আয়োজকরা জানান, চীন, ভিয়েতনাম ও জাপানে ঘুড়ি উড়ানোর উৎসব হলেও বাংলাদেশে এই প্রথমবার এ ধরনের উৎসবের আয়োজন করা হলো।
