২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস নিয়ে ‘লাইফ’ এর আলোচনা সভা

আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের চালিকা শক্তি। কিন্তু দেশের ছাত্রদের একটি বড় অংশ বর্তমানে মারাত্মকভাবে তামাক, ধূমপান এবং মাদক এবং এইডসের করাল গ্রাসে বন্দি। মঙ্গলবার এইডস নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:34 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

জাতিসংঘের সংশ্লিষ্ট এনজিও ‘লাইফ’ ধানমণ্ডির একাডেমিয়া স্কুলে এ আলোচনা সভার আয়োজন করে।

বক্তারা বলেন, নতুনভাবে যারা এইডসের শিকার হচ্ছে তাদের মধ্যে শতকরা ৬০ জনের বয়স ১৫ থেকে ২৪ এর মধ্যে।

এ ভয়ানক ব্যাধি থেকে তরুণ সমাজকে রক্ষার জন্য এইডস সম্পর্কে সঠিক এবং সর্বশেষ তথ্য তাদের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় এইডসের ওপর একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হয়।

লাইফের চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে প্রোগাম অফিসার আমিরুল ইসলাম, কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং রওনক জাহান বক্তব্য রাখেন।