ট্যাংরাটিলার গ্যাস ক্ষেত্র দুর্ঘটনার ক্ষতিপূরণ নির্ধারণে নতুন কমিটি
সুনামগঞ্জের ছাতকের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের বিস্ফোরণে জন্যে দায়ী নাইকোর কাছ কত টাকা ক্ষতিপূরণ দাবি করা হবে এটা চূড়ান্ত করতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, ট্যাংরাটিলা দুর্ঘটনা তদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে ক্ষতিপূরণ দাবি করার জন্যে জ্বালানি মন্ত্রণালয় প্রস্তাবিত কমিটি গঠনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বিডিনিউজকে বলেন, কমিটি তার রিপোর্টে বলেছে ঐ স্তরে এক বিসিএফ গ্যাস ছিল। কিন্তু তারা নির্দিষ্ট করে বলেনি যে কত গ্যাস পুড়ে গেছে। তাই পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণ চাওয়ার জন্যে নতুন করে এই কমিটি গঠন করা হয়েছে।
ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রের জন্য নাইকোর সাথে সরকার এখনো গ্যাসের দাম নির্ধারণ করতে পারেনি বলে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন কি দাম ধরে এই ক্ষতিপূরণ দাবি করা হবে।
এর জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা কোনো সমস্যা নয়। জয়েন্ট ভেঞ্চার চুক্তিতে গ্যাসের দাম কত হবে তা নির্দিষ্ট করা আছে। সেটা অনুসরণ করেই গ্যাসের দাম নির্ধারণ করা হবে। এ নিয়ে দ্বিধার কোনো সুযোগ নেই।’
নতুন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে পেট্রোবাংলার এনভারনমেন্ট এন্ড সেফটি ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী শহীদুর রহমানকে। কমিটির অপর সদস্যগণ হলেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক রহমান মোর্শেদ, পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক আক্কাস আলী এবং নাইকোর একজন প্রতিনিধি।
নাইকোর ত্র“টিপূর্ণ খনন পরিকল্পনার কারণে গত ৭ জানুয়ারি সকালে বে¬া আউটের ঘটনা ঘটে। জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এহসান-উল-ফাত্তাহকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি ক্রটিপূণ কূপ খনন পরিকল্পনাকে বে¬া আউটের জন্যে দায়ী করে।
কমিটি মনে করে নাইকো ত্র“টিপূর্ণ পরিকল্পনা করার জন্যে যেমন দায়ী, তেমনি তা মূল্যায়ন করে শুধরে না দেয়ার জন্যে বাপেক্সও অপরাধী।
কমিটি বলেছে, এই বে¬া আউটের কারণে এক বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস পুড়ে গেছে।
