২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, সড়ক অবরোধ

বরিশাল-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়া উপজেলার টিএ্যাণ্ডটি মোড়ে বুধবার দুপুর ১২টায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 01:53 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বরিশাল-স্বরূপকাঠি সড়ক অবরোধ করে রাখে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল-স্বরূপকাঠি সড়কে যান চলাচল বন্ধ ছিল।

উল্লেখ্য ১৯ ডিসেম্বর বানারীপাড়া রায়েরহাট ব্রীজ থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে গুরুতর আহত মামুন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা গেছে।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো চার।