২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী নদীর উপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার টাঙ্গাইলের নাগরপুর আসছেন প্রধানমন্ত্রী

ধলেশ্বরী নদীর উপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মঙ্গলবার টাঙ্গাইলের নাগরপুর আসছেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

৪৮ কোটি ৪৮ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ সেতুটি নির্মাণ করছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার দুপুর ২টায় টাঙ্গাইল পৌঁছে প্রথমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি টাঙ্গাইল--আরিচা মহাসড়ক নির্মাণ কাজ ও পল্লী বিদ্যুতের সাব--স্টেশন উদ্বোধন করবেন। পরে তিনি নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও দু’দিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

সবশেষে তিনি নাগরপুর সরকারী কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, শিক্ষা মন্ত্রী ড. এম ওসমান ফারুক, বস্ত্র ও পাট মন্ত্রী শাজাহান সিরাজ, বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এনজিও বিষয়ক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিচ চৌধুরী, জেলা বিএনপি সভাপতি মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান এমপি ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল।

জনসভায় স্বাগত বক্তব্য রাখবেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী।