২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের সাবেক শিক্ষার্থীদের অ্যাসোসিয়েশন গঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের (এসওএমবিএ) সাবেক শিক্ষার্থীদের সংগঠন এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এসইএ) রাজধানী ঢাকার নজরুল ইনস্টিটিউটে শনিবার আনুষ্ঠাানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ খবর জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের প্রথম থেকে একাদশ ব্যাচের ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী শনিবারের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন।

স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ডিন ও প্রধান ফিরোজ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কনভেনশনের আহ্বায়ক মো. মাহমুদুল হাসান এবং কৃতি শিক্ষার্থী মুনিরুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা দর্শক--শ্রোতাদের সামনে তাদের পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের পরিচালকমণ্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আব্দুস সামাদ আজাদ সামি সভাপতি, মনিরুল হাসান তুহিন প্রথম সহ--সভাপতি, মো. শরিফুল আলম লেনিন দ্বিতীয় সহ--সভাপতি এবং গালিব হামিদ প্রতীক সাধারণ সম্পাদক নির্বাচিত হন।