চট্টগ্রামে আটককৃত জেএমবি সদস্যদের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের গ্রেফতারকৃত জঙ্গি নেতা জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদসহ চার জঙ্গি নেতাকে শুক্রবার দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তদন্ত অফিসারের জিজ্ঞাসাবাদের জন্য মেট্্েরাপলিটন মেজিস্ট্রেট মাকসুদুর রহমান দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জঙ্গিদের বিরুদ্ধে পাহারতলী পুলিশ স্টেশনে অস্ত্র মামলা রয়েছে।
আটককৃত অপর তিন জঙ্গি হলো কক্সবাজারের জেএমবি নেতা নাইমুজ্জামান ওরফে সাগর, মোনিরুল ইসলাম ওরফে রহমান এবং মোহাম্মদের সেকেন্ড ইন কমান্ড রাফিকুল ইসলাম ওরফে জাবেদ।
পাহারতলি পুলিশ স্টেশন এবং কক্সবাজার পুলিশ স্টেশনে অস্ত্র এবং বিস্ফোরক দুটি আলাদা মামলায় জেএমবির সদস্যদের গ্রেফতার করা হয়েছে।
একটি অনুসন্ধান সুত্র জানাায়, বিস্ফোরক মামলায় জেএমবি সদস্যদের দশ দিনের রিমান্ড শেষ হওয়ার পর পুলিশ বিষ্ফোরক মামলার আওতায় আবারও রিমান্ড চাইবে।
