২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের মিছিলে নৌকা নিয়ে পুলিশের টানা হেঁচড়া, সংঘর্ষ

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় মিছিলে যোগ দিতে আসা নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও নৌকা নিয়ে পুলিশ -- কর্মীদের মধ্যে টানা হেঁচড়ার ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

শুক্রবার বেলা পৌণে চারটার দিকে নগরীর মগবাজার মোড়ে এ ঘটনা ঘটে।

রমনা থানা আওয়ামী লীগের একটি মিছিল তেজগাঁও এলাকা থেকে বেরিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিল। মগবাজার মোড়ে ব্যারিকেড দিয়ে পুলিশ গতিরোধ করে মিছিলটি আটকিয়ে দেয়। মিছিলের অগ্রভাগে ভ্যান গাড়ির ওপর রাখা বিশালাকৃতির একটি নৌকা নিয়ে টানা হেঁচড়া শুরু করে পুলিশ। নৌকার সঙ্গে রাখা ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বাধে। এতে চার পাঁচজন আহত হয়।

নেতা কর্মীদের তীব্র প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পরাস্ত হয়ে পুলিশ মিছিলটি ছেড়ে দিলেও তাদের নৌকা নিয়ে যেতে দেয়নি।