জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে জাকের পার্টি এবং ছাত্রলীগের সংঘর্ষ
বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করা কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং জাকের পার্টির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় ৩০ -- ৩৫ জন আগত হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জাকের পার্টির নেতাকর্মীরা অবস্থান করছিল।
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা সৌধে প্রবেশ করতে চাইলে জাকের পার্টির কর্মীরা বাধা দেয়। ছাত্রলীগ কর্মীরা জোরপূর্বক প্রবেশ করতে গেলে জাকের পার্টির কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষ লাঠিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব, মাহমুদ নাসের জনি, শফিউল হাসান চিশতি, মনোজ মন্ডল জয়সহ উভয়পক্ষের ৩০ -- ৩৫ জন আহত হয়।
