গাইবান্ধায় জেএমবি সদস্য ছেলেকে তাজ্য করলেন বাবা
ছেলে জেএমবি বলে তাকে তাজ্য করলেন বাবা। গাইবান্ধায় মঙ্গলবার এফিডেভিট করে বাবা ফয়জার রহমান ছেলে মামুন অর রশিদকে তাজ্য করে তার সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন অর রশিদ লেখাপড়া ছেড়ে পরিবারের অগোচরে জেএমবির গোপন তৎপরতায় যোগ দেয়।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোণায় গ্রামের বাড়িতে পুলিশ বার বার হানা দিয়েও তাকে ধরতে পারেনি।
বাবা ফয়জার রহমান ছেলের জঙ্গি কর্মকাণ্ডে অতীষ্ঠ হয়ে পুলিশি হয়রানি থেকে রেহাই পেতে নোটারি পাবলিকের মাধ্যমে বাবা--ছেলের সম্পর্ক ছিন্ন করলেন।
