নেত্রকোণায় বোমা হামলায় প্রধানমন্ত্রীর শোক
নেত্রকোণায় বৃহস্পতিবার বোমা বিস্ফোরণের পর সাম্প্রতিক উপর্যুপরি আত্মঘাতী বোমা হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ সমস্ত হামলাকে ধ্বংসাত্মক হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বর্তমানে ওআইসি সম্মেলন উপলক্ষ্যে সৌদি আরবে রয়েছেন। তিনি ধ্বংসাত্মক কর্মকান্ড মোকাবেলায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ, শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের এবং জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এ সমস্ত বোমা হামলার বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের পর তারা আরও ধ্বংসাত্মক হয়ে ওঠেছে। ষড়যন্ত্রের পরিকল্পনাকারিদের আমাদের সর্বশক্তি দিয়ে মোকাবেলা করতে হবে।
প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্যে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
তিনি হামলায় নিহত, আহত এবং তাদের পরিবারের প্রতি শোক এবং সমবেদনা করেন।
