ফরিদপুরের মধুখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
ফরিদপুর জেলার মধুখালী উপজেলা বাজারে মঙ্গলবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পাটের গুদাম এবং ১২টি বিভিন্ন ধরণের দোকানঘর ভস্মিভুত হয়েছে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বিডিনিউজকে জানান, সকাল সোয়া ৮ টার দিকে একটি পাটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
অগ্নিকাণ্ডে মধুখালী বাজারের ১২টি পাটের গুদাম এবং ১২টি বিভিন্ন ধরনের দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়।
তিনি জানান, ফরিদপুর, মাগুরা ও বোয়ালমারী থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে , অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
