৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী ভূগোল সম্মেলন
বাংলাদেশ জিওগ্রাফিক্যাল সোসাইটির (বিজিএস) ৫০তম বার্ষিকী উপলক্ষে সংগঠনটি ৯ ডিসেম্বর থেকে ‘ভূগোল ও পরিবেশ: ইস্যু এবং চ্যালেঞ্জ’ শীর্ষক তিন দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান অধিবেশনের উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আসাদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিন দিনব্যাপী এ সম্মেলনে ভূগোল ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন্ ইস্যু নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের জন্য ডিসেম্বর ১ তারিখ থেকে নিবন্ধন শুরু হবে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
