চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২ সহোদর নিহত
চুয়াডাঙ্গা, মেহেরপুর সড়কের কুলপালা নামক স্থানে একটি মালবাহী ট্রাক ও মোটর সাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই সহোদরের মৃত্যু হয়েছে।
নিহত দুই সহোদরের নাম- জিল্লু (৩৪) এবং মিন্টু (২৮)। একই ঘটনায় আহত হয়েছে অপর আরোহী মিলন (২৭)।
মঙ্গলবার রাত সন্ধ্যা সোয়া ৭টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মহসীন আলীর দুই ছেলে জিল্লু, মিন্টু ও দোকান কর্মচারি মিলন মঙ্গলবার রাতে তাদের ব্যবসা কেন্দ্র চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলাইপুর মোড় থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত পিলারের কাছে কুলপালা গ্রামে পৌঁছালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গামুখী মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দু’ভাই নিহত ও তাদের দোকানের এক কর্মচারি আহত হয়। আহত কর্মচারিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
