২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধার

বেনাপোল থেকে পুলিশ দুই কোটি ৮০ লাখ টাকার মূল্যের ২ কেজি ৮শ’ গ্রাম ওজনের ভায়া মরফিন ব্ াউন্নত মানের হেরোইন উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে বোনাপোল থানা পুলিশ একটি ট্যাক্সির ভেতর থেকে এগুলো উদ্ধার করা হয়। 

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পোর্ট থানার ওসি সৈয়দ মোস্তফা কামাল বেনাপোল চেকপোস্ট থেকে একটি ট্যাক্সি (নং ঢাকা মেট্রো - গ - ১১- ৫৫০৮) ভাড়া করে থানায় আসেন এবং থানার গেটে ট্যাক্সিটি রেখে ভেতরে যান। একটু দেরি করে এসে দেখেন চালক শার্শার সাদিপুর গ্রামের আলিম ট্যাক্সিটি রেখে  চলে গেছে। এ ব্যাপারে সন্দেহ সৃষ্ট হয় এবং পরে ইউএনও, এসি ল্যান্ড, ডিজিএফআই’র সদস্য ও সাংবাদিকদের উপস্থিতিতে ট্যাক্সি থেকে উল্লেখিত মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

স্থানীয় জনগণের মতে, উদ্ধারকৃত হোরোইন উন্নত মানের এবং কেজি প্রতি মূল্য এক কোটি টাকা। তবে পোর্ট থানার ওসি জানান, আটক হোরোইনের মূল্য আট লাখ ৪০ হাজার টাকা।