২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়েখকে আশ্রয় দেওয়ায় আটক বাড়িওয়ালী নূরজাহানকে গ্রেফতার দেখানো হয়েছে

জেএমবি প্রধান শায়েখ আব্দুর রহমানকে আশ্রয় দেওয়ার শনিবার র‌্যাবের হাতে আটককৃত নূরজাহান বেগম এবং তার পরিবারের সদস্যদের গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তাদের খিলগাঁও থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 10:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

নূরজাহানকে উদ্ধৃতি দিয়ে পুলিশ সূত্র জানায়, শায়েখ আব্দুর রহমান, তার স্ত্রী, একমাত্র পুত্র ফুয়াদ ওরফে নবী এবং কন্যা শামসুন্নাহার ওরফে আসিফা তিন হাজার পাঁচশত টাকায় তার ঘর ভাড়া নেয়।

জেএমবি’র নেতা আব্দুল আওয়ালের স্ত্রী আসিফা বগুড়ার একটি মহিলা মাদ্রাসার শিক্ষিকা।

জিজ্ঞাসাবাদে নূরজাহান জানিয়েছে, শায়েখ আব্দুর রহমান ও তার পরিবারের লোকজন তিনতলা থেকে খুব একটা বাইরে আসত না।

অন্যদিকে, নূরজাহানের দেওয়া জবানবন্দি অনুসারে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আটটি দল রাজধানীর বাসাবো, গুলশান, বনানী, খিলগাঁও, উত্তরা, সাভার, ধামরাইসহ বিভিন্ন স্থানে অভিযান চালালেও জেএমবি প্রধানকে গ্রেফতার করতে পারেনি।