জঙ্গিদের কারো রেহাই নেই: সংসদে বাবর
জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। ঝালকাঠিতে নিহত দুই বিচারক হত্যায় গভীর শোক প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জ্মান বাবর রোববার জাতীয় সংসদে একথা বলেছেন।
তিনি জানান, সরকার বিচারকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোড়ালো করা হয়েছে। এসকল হত্যাকন্ডের বিচার শিগগিরই দ্রুত বিচার আদালতের মাধ্যমে নিশ্চিত করা হবে।
আলোচনার এক পর্যায়ে বিচারক হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী নৃশংস এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।
নিহত বিচারকদের নিরপরাধ এবং নিষ্কলঙ্ক বলে উল্লেখ করে মন্ত্রী আরও জানান, সরকার গুরুত্ব বিবেচনা করে সারাদেশের বিচরকদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালতের বিচারকদের নিরাপত্তার জন্য গানম্যান প্রদান করেছি।
তিনি দেশের জনগণকে প্রতি সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সামিল হতে আহবান জানান।
বিএনপির অপর সাংসদ কেএম ওবায়দুর রহমান সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যার ঘটনারও তীব্র নিন্দা প্রকাশ করেন।
তিনি এ হত্যার দ্রুত বিচার করা দাবি করেন।
