২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুপ্লেক্স প্রাইভেট হোম তৈরির কার্যক্রম হাতে নিয়েছে জেনোভেলী

মানুষের ক্রয় ক্ষমতার সাথে সঙ্গতি রেখে জেনোভেলী মডেল টাউন পিংকসিটি প্রকল্পে ডুপ্লেক্স প্রাইভেট হোম তৈরির কার্যক্রম হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

ইউরোপ, আমেরিকা, সিংঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ২ থেকে ৫ কাঠা পর্যন্ত জায়গার উপরে দুইতলা বাড়ি তৈরি করে আবাসনের সকল সুবিধা দিয়ে হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে কোম্পানিটি।

জেনোভেলী মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সালাহউদ্দিন বিডিনিউজকে বলেন, উত্তরা ও এয়ারপোর্টে কাছাকাছি পিংকসিটির অবস্থান। অগ্রনী ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দেশে এ ধরনের প্রকল্প এটাই প্রথম। দুটি বাড়ির মধ্যে ৭০ ফুট খোলা জায়গা রাখা হয়েছে। এছাড়াও সুপ্রশস্ত রাস্তা এবং কেন্দ্রীয় নিরাপত্তার ব্যবস্থাসহ সকল ধরনের নাগরিক সুবিধা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ২০০৭ সালের মধ্যে গ্রাহকদের বাড়ি হস্তান্তর করা হবে।

আগামি ২৩ নভেম্বর থেকে শেরাটন হোটেলে অনুষ্ঠেয় রিহ্যাব ফেয়ারে অংশ নেবে জেনোভেলী মডেল টাউন ।