কুমিল্লায় বাস চাপায় ৭ জন আহত
কুমিল্লা সদর উপজেলার লালমাই বাজারে শনিবার দুপুরে একটি বাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচটি বেবীটেক্সি চাপা দিয়ে একটি দোকান ঘরে ঢুকে পড়ে। এতে সাতজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি যাত্রীবাহি বাস ( ঢাকা মেট্রো-চ-০৬-০০২৬) লালমাই বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
