চট্টগ্রামে পাহাড় ধসে ২ বোনসহ ৩ শিশু নিহত
চট্টগ্রামের বায়েদীজ বোস্তামী থানার শান্তিনগরে পাহাড় ধসে একই পরিবারের দুই বোনসহ তিনজন শিশু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। ওই ঘটনায় অপর এক শিশু আহত হয়।
নিহতরা হচ্ছে, নারগিস (৫) ও তার ছোট বোন বিউটি (৩) এবং হালিমা।
আহত রেহানা বেগমকে (৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতভাগ্য ওই শিশুরা তাদের বাসার পাশেই পাহাড়ের নিচে খেলাধুলার সময় সকাল ১১টার দিকে হঠাৎ পাহাড়ের অংশবিশেষ ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
