মানিকগঞ্জে পুলিশের হামলার প্রতিবাদে থানা ঘেরাও
মানিকগঞ্জের সিঙ্গাইরে পুলিশ-সন্ত্রাসীর যৌথ হামলায় এক গরু ব্যবসায়ী, তার মা ও স্ত্রী আহত হওয়ার প্রতিবাদে ক্ষুদ্ধ গ্রামবাসী সিঙ্গাইর থানা ঘেরাও করে রাখে।
সূত্র জানায়, শনিবার রাত ১১ টার দিকে স্থানীয় সন্ত্রাসী জামাল ও তার বাহিনী সিঙ্গাইরের সোনাপাড়া এলাকা থেকে গরু ব্যবসায়ী আব্দুলের ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনা নিয়ে রোববার গ্রাম্য সালিশে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
কিন্তু ইফতারের পর এলাকার চিহ্নিত সন্ত্রাসী জামালের নেতৃত্বে সিঙ্গাইর থানার দারোগা ইলিয়াসসহ দুই কনস্টেবল পৌর এলাকার কাসিম নগরে অবস্থিত গরু ব্যবসায়ী আব্দুলের বাড়িতে হামলা চালায়। হামলায় আব্দুল, তার মা শাসসুন্নাহার ও স্ত্রী মালা গুরুতর আহত হয়।
এতে বিক্ষুব্ধ শত শত গ্রামবাসী সিংগাইর থানা ঘেরাও করে রাখে। রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত থানা ঘেরাও অবস্থায় ছিলো।
