গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রসহ গাজীপুরে শনিবার দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
নিহত কলেজ ছাত্রের নাম কাউসার আহমদ (১৮)।
জানা গেছে, স্থানীয় আজিমউদ্দিন কলেজের ছাত্র কাউসার ভোরে জয়দেবপুর ও ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি সীমান্তপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে। কাউসারের বাবা নাসিরউদ্দিন জানিয়েছেন, তার ছেলে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলো।
এদিকে অপর এক দুর্ঘটনায় টঙ্গীর বনমালায় রাস্তা পারাপারের সময় স্থানীয় সফিউদ্দিন সরকার একাডেমীর গার্ড তোফাজ্জল হোসেন (৭০) নামে অপর এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
