২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপ্তাহিক হলিডে’র ভারপ্রাপ্ত সম্পদক সৈয়দ কামাল উদ্দিন

প্রখ্যাত সাংবাদিক সৈয়দ কামালুদ্দিন এ সপ্তাহে সাপ্তাহিক হলিডে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার কামালুদ্দিন ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় তার সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। ২০০৪ সালে হংকং ভিত্তিক ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ বন্ধ ঘোষণার আগে পর্যন্ত তিনি এর ঢাকা করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়াও ফ্রিল্যান্স রাইটার হিসেবে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

২০০৪ সালে ওয়াশিংটন থেকে ফিরে কামালুদ্দিন ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ’র পাশাপাশি লন্ডন থেকে প্রকাশিত ফিন্যান্সিয়াল টাইমস, দ্য ইকোনোমিস্ট এবং ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটে লেখালেখি করেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তে যোগ দেয়ার আগে ১৯৭৪ সালে তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন।

১৯৭৫ সালে তিনি এএফপি তে কাজ করার জন্যে হংকং এর উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। এখান থেকে তিনি এএফপি, ইরাণ রেডিও ও টেলিভিশন ও ভয়েস অব আমেরিকার হয়েও কাজ করেন।