সিলেটে শাহ পরান সেতুর একাংশ ধসে ৯ জন শ্রমিক আহত, ১জন নিখোঁজ
সিলেটের তামাবিল-ঢাকা বাইপাস সড়কে সুরমা নদীর ওপর নির্মাণাধীন শাহপরান সেতুর একাংশ ধসে বুধবার নয় জন শ্রমিক গুরুতর আহত হয়েছে এবং একজন নদীতে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শ্রমিকের নাম আবু বকর।
স্থানীয় সূত্র জানায়, কুয়েতের আর্থিক সহায়তায় নির্মাণাধীন সেতুটির ঢালাই কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণ কাজের দায়িত্বে আছে ঠিকাদারি প্রতিষ্ঠান মনিকো।
স্থানীয় জনতার সহযোগিতায় নয় জন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
