২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে হতাহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি এবং নিহত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী কোম্পানীগঞ্জবাসী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

সম্প্রতি নিউইয়র্কের ব্রুকলিনে লিটল বাংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন কোম্পানীগঞ্জের প্রবাসী মিনহাজ উদ্দিন বাবর এবং বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি মফিজুর রহমান।

সম্মেলনে জানানো হয়, দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান ও ক্ষতিপূরণের দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনায় তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া না হলে পরবর্তীতে প্রবাসীরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে।