২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজে দীর্ঘদিন ধরে কমিটি নেই, অধ্যক্ষের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে অর্থ ব্যয়ের অভিযোগ

ঢাকার কল্যাণপুর গার্লস স্কুল ও কলেজে ২০০৪ সাল থেকে কোনও পরিচালনা কমিটি না থাকায় অধ্যক্ষ নিয়ম বহির্ভূতভাবে স্কুলের অর্থ খরচ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 04:10 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন যেভাবে নানা খাতে স্কুলের অর্থ ব্যয় করছেন, তা সম্পূর্ণ বেআইনী। কারণ এ বিষয়ে অনুমোদন দেওয়ার কোনও বৈধ কমিটি কাজ করছে না।

এদিকে তার এ ধরনের অর্থ ব্যয়ের বিলে স্বাক্ষর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা)। এ অবস্থায় প্রকাশনাসহ নানা খাতে স্কুলের আর্থিক ক্ষতি হচ্ছে বলে সূত্র জানায়।

তারা অভিযোগ করেন, অধ্যক্ষ কলেজ কমিটির অবর্তমানে নিজের বেতন সেপ্টেম্বর মাস থেকে মাসিক ২,৫০০ টাকা বৃদ্ধি করেছেন, যা অবৈধ।

আরো অভিযোগ করা হয়, অধ্যক্ষ নিয়মিত ক্লাস নেন না এবং বুকলিস্ট তৈরির সময় প্রকাশকদের কাছ থেকে অবৈধ সুবিধা গ্রহণ করেন।