২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-খুলনায় র‌্যাবের অভিযানে অস্ত্র উদ্ধার

র‌্যাব মঙ্গলবার ঢাকা এবং খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, সাতটি বোমা এবং বেশ কিছু গুলি উদ্ধার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 11:51 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে র‌্যাব নয়জন অপরাধীকেও গ্রেপ্তার করে। র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

ঢাকা র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের আদুরিয়া বাসস্ট্যান্ড থেকে পাঁচজন ডাকাতকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী রিভলবার, একটি পাইপগান ও সাতটি বোমা উদ্ধার করা হয়।

এছাড়া র‌্যাব শাহজাহানপুর রেলওয়ে কলোনি বস্তি থেকে ইউনুস আলী ওরফে মনুকে আটক করে। তার কাছ থেকে র‌্যাব একটি নাইন এমএম রিভলবার এবং তিন রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।

এদিকে খুলনার র‌্যাব-৬ এর একটি দল বাগেরহাট থেকে আব্দুল জলিল শেখ ওরফে মেজর জলিলকে (৫০) গ্রেপ্তার করে।

আগে গ্রেপ্তারকৃত সন্ত্রাসী কাজী মোহাব্বত হোসেনের (৪০) স্বীকারোক্তি অনুযায়ী র‌্যাব-৬ খুলনার খালিশপুর থেকে একটি পাইপগান এবং জি-৩ রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করে।