২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতি, পৌনে দুই কোটি টাকার মালামাল লুট

রাজধানীর ধোলাইপাড় এলাকায় সোমবার সকালে যাত্রীবেশি একদল ডাকাত অস্ত্রের মুখে বাস যাত্রীদের প্রায় পৌনে দুই কোটি টাকার মালামাল লুট করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 06:35 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে বাস চালক মিজানুর রহমান এবং সুপারভাইজার মোহাম্মদ আসলামকে গ্রেপ্তার করেছে।

সোমবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডাকাতির শিকার আবদুর রাজ্জাক বাদি হয়ে শ্যামপুর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সায়েদাবাস বাস টার্মিনাল থেকে পিরোজপুরের উদ্দেশে যাওয়ার সময় আজমীর পরিবহনের বাসটি (চট্টগ্রাম মেট্রো ব-০২-০০৫৭) ধোলাইপাড় এলাকায় যাত্রীবেশি ডাকাতদলের কবলে পড়ে।

বাসটি ধোলাইপাড় এলাকায় পৌঁছানো মাত্র যাত্রীবেশী ৭/৮ জন ডাকাত অস্ত্র বের করে যাত্রীদের জিম্মি এবং বাসটি থামাতে বাধ্য করে।