২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির দশম সভায় ইউএনডিপির সুপারিশ নিয়ে আলোচনা

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির দশম বৈঠকে কার্যপ্রণালী বিধির ওপর ইউএনডিপির বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

ঢাকায় এক হোটেলে বৃহস্পতিবার কমিটির সভাপতি স্পিকার ব্যারিস্টার মুহম¥দ জমির উদ্দিন সরকারের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, স¦াস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মসিউর রহমান, অ্যাডভোকেট মো. রহমত আলী, উপাধ্যক্ষ মো. আ. শহীদ, শাহ মো. রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট প্রমোদ মানকিন, বিশেষ আমন্ত্রণে হুইপ রেজাউল বারী ডিনা এবং সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক অংশগ্রহণ করেন।