নারায়ণগঞ্জে জঙ্গি সন্দেহে ২ জন আটক
নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশ সোমবার গভীর রাতে মাহমুদ নগরের একটি নার্সারি থেকে জেএমবি সন্দেহে দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হল-নুরুল হক (৪৫) ও সেলিম (৩২)। নুরুল হকের বাড়ি ভোলার বোরহান উদ্দিন থানার লক্ষ্মীপুর গ্রামে। সেলিমের বাড়ি বন্দর থানার মাধবপাশায়।
বন্দর থানার ওসি আব্দুস সালাম বিডিনিউজকে জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ১৭ আগস্ট নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বোমা হামলার কথা স্বীকার করেছে।
