২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ পেয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2022, 12:01 AM

Updated : 02 Aug 2022, 03:02 PM

সোমবার আইন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমানকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হল।”

বজলুর রহমান রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দিয়ে সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে, আপনার বর্তমান পদের দায়িত্বভার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট অর্পণপূর্বক বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে অবিলম্বে যোগদান করার জন্য আপনাকে নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।”

২০১৯ সালের ২৮ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসা কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক বিচারক মো. আলী আকবর সোমবারই অবসরে যান।