২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ মামলায় ছাত্র অধিকারের মামুনের বিচার শুরু

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযাগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2022, 04:55 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী এ আদেশ দিয়ে আগামী ৬ এপ্রিল সাক্ষ্য নেওয়ার দিন ঠিক করেছেন।

ট্রইব্যুনালে মামুনের আইনজীবী জোবায়ের আহমেদ তার অব্যাহতির আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আকবর তার বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। 

লালবাগ থানার এ মামলায় গত ১৭ জুন হাসান আল মামুনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরসহ এজাহারের পাঁচ আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (অপারেশন) আসলাম উদ্দিনের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী গত ৩ নভেম্বর কেবল মামুনকে আসামি রেখে বাকিদের অব্যাহতির আদেশ দেয় আদালত।

অব্যাহতি পাওয়া বাকিরা হলেন- ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকি।

ধর্ষণ ও তাতে সহযোগিতার অভিযোগে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর লালবাগ থানায় হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ ও নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী।

পরদিন ধর্ষণ ও সোশাল মিডিয়ায় ‘চরিত্র হননের’ অভিযোগে ওই ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতেরও কেবল মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) । নূরসহ বাকিদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ধর্ষণ: নুরকে বাদ দিয়ে আরেক অভিযোগপত্র, আসামি শুধু মামুন  

ধর্ষণ: আত্মসমর্পণের পর কারাগারে ছাত্র অধিকারের মামুন  

ধর্ষণ: মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন ৩০ নভেম্বর, নুরের অব্যাহতি