সিইসির সঙ্গে বৈঠকে ইইউর নতুন রাষ্ট্রদূত
দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে দেখা করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
তিনি দেশের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং নির্বাচন পদ্ধতি নিয়ে নূরুল হুদার সঙ্গে আলোচনা করেন।
ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে আলোচনার মধ্যে মঙ্গলবার বিকালে নির্বাচন ভবনে যান চার্লস হোয়াইটলি।
ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, “সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত। তাদের মধ্যে পৌনে এক ঘণ্টাব্যাপী আলাপ হয়েছে।”
হোয়াইটলি এক টুইটে বলেছেন, নূরুল হুদার সঙ্গে তার ‘বেশ চমকপ্রদ’ আলোচনা হয়েছে।
সোমবার এক অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত বলেন, তারা বাংলাদেশের নির্বাচনে ‘হস্তক্ষেপ’ করতে না চাইলেও নির্বাচন প্রক্রিয়া ‘গভীরভাবে নজরে রাখবে’।
