২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেট টপ বক্স’ না থাকলে দুই শহরে টিভি চ্যানেল দেখা যাবে না

ডিজিটাল ‘সেট টপ বক্স’ স্থাপন করা না হলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2021, 08:08 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটওয়ার্ক ডিজিটাল করা নিয়ে এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিশ কেবল গ্রাহকদের ৩০ নভেম্বরের মধ্যে কেবল/ফিড অপারেটরের সহযোগিতায় ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে বলা হয়।

‘সেট টপ বক্স’ না বসালে নভেম্বরের পর কেবল টিভি দেখতে সমস্যা  

“বিষয়টি বাস্তবায়ন না করলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।”

গত ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এক অনুষ্ঠানে জানান,  আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে গ্রাহকরা ঘরে ‘সেট টপ বক্স’ না বসালে কেবল সংযোগের মাধ্যমে টেলিভিশন দেখার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি জেলা শহরের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে বলেও জানিয়েছিলেন তথ্যমন্ত্রী।