২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী কমেছে

এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা কমে এসেছে; গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১২ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2021, 06:52 PM

Updated : 02 Aug 2022, 06:29 PM

এক দিন আগে ১৫১ জন রোগী ভর্তির তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৯ জন ডেঙ্গু রোগী ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৩ জন।

গত এক দিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবরও আসেনি।

অগাস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু উদ্বেগ ছড়ালেও চলতি মাস অক্টোবরে সংক্রমণ কমায় এখন মশাবাহিত এ ভাইরাসে মোট চিকিৎসাধীন রোগী কমে ৭৬৮ জনে দাঁড়িয়েছে।

তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৫৯৩ জন এবং ঢাকার বাইরে ১৭৫ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে আসা ২১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ার পর এ পর্যন্ত ৮৩ জনের প্রাণ গেছে এইডিস মশাবাহিত এই রোগে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৩৪ জনের মৃত্যু হয়েছে গত অগাস্টে, ওই মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

পরে সেপ্টেম্বরে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা গেছেন ২৩ জন।

আর চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪০ জন, মারা গেছেন ১৪ জন।

আরও পড়ুন:

ডেঙ্গু নিয়ে আরও ২০১ রোগী হাসপাতালে  

গরম বাড়াচ্ছে জ্বর-সর্দির ভোগান্তি  

ডেঙ্গু: এক দিনে আরও ১৮২ জন হাসপাতালে  

এ বছর ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল, মৃত্যু ৭৬ জনের  

জলবায়ু পরিবর্তন বাড়াচ্ছে ডেঙ্গুর বিপদ: গবেষণা  

ডেঙ্গু: অগাস্টের চেয়েও বেশি রোগী সেপ্টেম্বরে  

ডেঙ্গুতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ কী?