ইনামুল হককে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: রাষ্ট্রপতি
একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার ও নির্দেশক ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর মারা যান ইনামুল হক। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী লাকী ইনাম ও দুই মেয়ে রেখে গেছেন।
রাষ্ট্রপতি প্রয়াত ইনামুল হকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
