২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 04:10 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

সোমবার বিকাল ৪টায় গণভবন থেকে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল এ সংবাদ সম্মেলন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে ২ অক্টোবর রাতে তিনি দেশে ফেরেন। মহামারীর মধ্যে ১৯ মাস পর এটাই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

এর আগে বিভিন্ন সময়ে বিদেশ সফর শেষে দেশে ফিরে সেই অভিজ্ঞতা সংবাদ সম্মেলন করে জানাতেন সরকার প্রধান। স্বাভাবিকভাবেই সফরের বাইরেও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেন, সরকারপ্রধান সেসব প্রশ্নের উত্তর দিতেন। 

মহামারীর মধ্যে বিদেশ সফর না হওয়ায় গতবছর এপ্রিলের পর একবারই সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সেই সংবাদ সম্মেলনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের চূড়ান্ত সুপারিশ পাওয়ার সুখবর তিনি দিয়েছিলেন।

 

আরও পড়ুন:

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন  

সঙ্কট উত্তরণে জাতিসংঘে ‘অর্থবহ’ সহযোগিতার ডাক প্রধানমন্ত্রীর  

আফগানিস্তানের ভবিষ্যত আফগানদের ওপরই নির্ভর করবে: শেখ হাসিনা  

বঙ্গবন্ধু হত্যা: ন্যায়বিচারের প্রত্যাশার কথা জাতিসংঘে বললেন প্রধানমন্ত্রী