বরিশালের সেই ইউএনওকে বদলির আদেশ ‘সংঘর্ষের’ আগেই
বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনার আগেই তাকে বদলির আদেশ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
মুনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে বদলি করে গত ১০ আগস্ট মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিগগির মুনিবুর নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার অপসারণকে কেন্দ্র করে গত ১৮ অগাস্ট রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুরের সরকারি বাসভবনের সামনে পুলিশের সঙ্গে মেয়র সাদিক আবদুল্লাহর সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় ‘সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার উদ্দেশ্যে আঘাত ও গুলিবর্ষণের’ অভিযোগ এনে থানায় মেয়রের বিরুদ্ধে মামলা করেন ইউএনও ও পুলিশ।
আবার মেয়রের সমর্থকরা আদালতে ইউএনও ও পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়।
ওই ঘটনার পর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যেমন মেয়র সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবি তোলে, তেমনি স্থানীয় আওয়ামী লীবের পক্ষ থেকে ইউএনও ও ওসির অপসারণ দাবি করা হয়।
আরও পড়ুন:
