২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসেম ফুডসে মৃত্যুর তদন্তে শ্রম মন্ত্রণালয়ও

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শ্রম মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 11:06 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হুমায়ুন কবিরকে তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে।

আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও ফায়ার-সার্ভিসের পৃথক দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

গত বৃহস্পতিবারের ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়েছে।

নিহত তিনজনের পরিচয় মিললেও আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৪৮টি লাশ চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের রক্তের নমুনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

হাসেম ফুডসে ৫১ শ্রমিকের মৃত্যু, তদন্তে নেমেছে দুই দল  

হাসেম ফুডস: ৪৮ মরদেহ শনাক্তে ৬৬ স্বজনের নমুনা সংগ্রহ  

অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকসহ ৮ জন হত্যামামলায় রিমান্ডে  

কারখানায় শিশু শ্রম ছিল কিনা তদন্ত হবে: শ্রম প্রতিমন্ত্রী  

অবহেলায় আরও একটি নরককুণ্ড, অর্ধশত লাশ